নারী আসনে মনোনয়ন কিনলেন যেসব তারকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দেখা গেছে তারকাদের আনাগোনা। মঙ্গলবার মোট ১২জন তারকাশিল্পী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সোহানা সাবা, শাহানূর ও উর্মিলা শ্রাবন্তী কর।
এ সময় অপু বিশ্বাস বলেন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনলাম আমি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি।
তিনি আরও বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা।
সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী নিপুন আক্তার। তিনি সঙ্গে রিয়াজকেও নিয়ে গিয়েছিলেন সেখানে।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চিত্রনায়িকা সোহানা সাবা ।
ফরম সংগ্রহ শেষে সোহানা সাবা বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তিনি শুধু আওয়ামী লীগপন্থিই ছিলেন না, তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে।
এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাল্লাহ আরও পাঁচ বছরও থাকবে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর। মঙ্গলবার সকাল ১১টার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন তিনি।
মনোয়ন ফরম সংগ্রহের পর শাহনূর বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। এছাড়া নারীদের জন্য কাজ করতে চান বলে জানান তিনি।
উর্মিলা বলেন, আমার লম্বা একটা পলিটিক্যাল জার্নি রয়েছে। সবাই কমবেশি জানেন আমি ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর এবার সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করলাম।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত মনোনয়ন ফরম তুলেছেন চিত্রনায়িকা সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, তানভিন সুইটি, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, শামিমা তুষ্টিসহ মোট ১২ জন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সূত্র বলছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ১৭১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রথম এক ঘণ্টায় সর্বোচ্চ ফর্ম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে, ৫০টি। প্রথম ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে, ৩৪টি।
এ ছাড়া রাজশাহী বিভাগে ২২টি, খুলনা বিভাগের ১৭টি, ময়মনসিংহ বিভাগের ১৬টি, রংপুর বিভাগের ১৪টি, বরিশাল বিভাগের ১৩টি এবং সিলেট বিভাগে ৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








